ফেনীতে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদন্ড
ফেনীতে এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে কারাদন্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে জয়নাল আবেদীন (২২) নামের ওই যুবককে এক মাসের কারাদন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন সাংবাদিকদের বলেন, জয়নাল প্রতিনিয়ত ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত।
রোববার শ্রেণিকক্ষে প্রবেশের চেষ্টা করলে পিয়ন তাকে বাধা দেয় এবং পরে স্কুল কর্তৃপক্ষ তাকে পুলিশে দেয়।
