২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ হরতাল

স্থানীয় যুবদল নেতা নজরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রতিবাদে লক্ষীপুরে ডাকা আধাবেলার হরতাল কোনো ধরনের গোলযোগ ছাড়াই শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 09:33 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববারের এ হরতালে বিএনপির সহযোগী সংগঠনটি বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে।

হরতালে ওই জেলার পাঁচ উপজেলার বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় সব সব স্থানে রিকশা ও ভ্যান চলাচল ছিল স্বাভাবিক।

কোথাও গোলযোগ না হলেও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

হরতালের সমর্থনে সকাল ৮টার দিকে জেলা সদরে মিছিল বের করে যুবদল। এছাড়া দক্ষিণ তেমুহানী, লক্ষ্মীপুর-রামগতি সড়ক এবং ইটের পুল এলাকায় যুবদল, ছাত্রদল ও শিবিরকর্মীরা পিকেটিং করে। 

শুক্রবার রাতে সদর উপজেলার রাধাপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদল সহসভাপতি নজরুল।

এর প্রতিবাদে ওই জেলার পাঁচটি উপজেলায় রোববার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল আহবান করে জেলা যুবদল। এতে সমর্থন দেয় ইসলামী ছাত্রশিবির।