২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় আনসার সদস্যের ‘আত্মহত্যা’

কুষ্টিয়ার কুমারখালীতে আনসার বাহিনীর এক সদস্য নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে সহকর্মীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 07:38 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার সকাল সোয়া ১০টার দিকে নিজ রাইফেলের গুলিতে মারা যান উপজেলার চৌরঙ্গী পুলিশ ক্যাম্পে কর্তব্যরত আনসার সদস্য হায়দার আলী (৫০)।

তার বাড়ি ঝালকাঠি জেলার নলসিটি থানার পুর্ব মালিপুর গ্রামে।

চৌরঙ্গী পুলিশ ক্যাম্পের কর্তব্যরত সিপাহি গোলাম মোস্তফা জানান, অন্যরা যখন টিভি দেখছিলেন তখন বাথরুমে গিয়ে নিজের রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন হায়দার আলী।

পারিবাহিক কলহের জের ধরে হায়দার গত কয়েকদিন ধরে বিষন্নতায় ভুগছিলেন বলেও জানান তার এ সহকর্মী।

কুমারখালী থানার ওসি আলী জানান, সকাল সোয়া ১০টার দিকে চৌরঙ্গী ক্যাম্পে দায়িত্ব পালনের সময় হায়দার আলী পেটে গুলিবিদ্ধ হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।