সাভারে ২ শিবিরকর্মী গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভারে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ভোরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন, আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার ফরহাদ হোসেনের ছেলে তৌহিদ হোসেন শাকিল (১৯) এবং সাতক্ষীরার সুজনশাহা গ্রামের শেখ নুরুল ইসলামের ছেলে এসএম সাইদুল ইসলাম সাইদ (২৭)।
এরা দুজনেই শিবিরের ‘সাথী’ পদধারী বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক কলোনি এলাকায় একটি মেসে থেকে এরা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।
