২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে অগ্নিদগ্ধ সেই টমটম চালকের মৃত্যু

১২ দিন হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতরে অবশেষে মারা গেলেন হরতালে জামায়াতের দেয়া আগুনে দগ্ধ টমটম চালক মো. মুসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 02:37 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

শনিবার সন্ধ্যা পৌনে ৬ টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ মার্চ নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় জামায়াত কর্মীরা পেট্রোল ঢেলে আগুন দেয় মুসার নিজের কেনা টমটম (ইজিবাইক) গাড়িতে।

এ সময় গাড়িটি বাঁচাতে গিয়ে তিনি নিজেও অগ্নিদগ্ধ হন। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়।

এরপরও শেষ রক্ষা হয়নি ব্যাটারিচালিত যাত্রীবাহী টমটম গাড়িটির (ইজিবাইক)।

সেই দিনই প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মুসাকে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

মুসার নগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার ওয়াজীপাড়া এলাকার আব্দুল মুনাফের ছেলে।