২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় আ’লীগ নেতাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে এক আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাসুম আলীকে সাতগাছি এলাকা থেকে মুখোশধারীরা

অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে জানায় পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মাসুম আলীর চাচা মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১১টার দিকে তিনি ও মাসুম একই মোটরসাইকেলে করে স্থানীয় পান হাটে যাচ্ছিলেন।

পথে সাতগাছি এলাকায় দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত চার অস্ত্রধারী তাদের পথ রোধ করে। পরে তারা অস্ত্রের মুখে মাসুমকে তুলে নিয়ে যায় বলে জানান মতিয়ার রহমান।

মিরপুর থানার ওসি মো. মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, কে বা কারা অস্ত্রের মুখে আওয়ামী লীগ নেতা মাসুমকে তুলে নিয়ে গেছে বলে তিনি শুনেছেন।

মাসুমের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। তবু বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সি এ হালিম জানান, আওয়ামী লীগ নেতা মাসুম আলী একই এলাকার ইউনুস মেম্বার হত্যা মামলায় সাজা ভোগ শেষে গত বছর মুক্তি পেয়েছেন।