রংপুরে আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু
রংপুরের পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।
চতরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনামুলের দুই মেয়ে রান্না ঘরে খেলছিল। এ সময় চুলা থেকে রান্না ঘরে আগুন লাগে। মূহুর্তে ঘরটি আগুনে পুড়ে যায়। দগ্ধ হয়ে মারা যায় শিশু দু’টি।
পীরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর অনুরোধে অগ্নিদগ্ধ দুই শিশুর লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
