২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সর্বাত্মক হরতাল

মিছিল সমাবেশ আর পিকেটিংয়ের মধ্যে চট্টগ্রামে পালিত হচ্ছে সেক্টর কমান্ডার্সসহ ২৫ সংগঠনের হরতাল। নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শনিবার সকাল থেকে নগরীর নিউ মার্কেট মোড়ে সমাবেশ করছে গণজাগরণ মঞ্চ। নগরীতে হালকা যানবাহন চলাচল করলেও ভারী যানবাহন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

 

চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টা থেকে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে নিউমার্কেট মোড়ে সমাবেশ চলছে।

বিভিন্ন স্থানে যানবাহন চালকদের গাড়ি না চালানোর অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা যান চলাচল বন্ধ রেখেছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে বিকাল ৩টা থেকে প্রেস ক্লাব চত্বরে সমাবেশ শুরু করেছে গণজাগরণ মঞ্চ। সন্ধ্যা ৭টায় তাদের মশাল মিছিল করার কর্মসূচি রয়েছে।