২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেফাজতের সমাবেশ

চট্টগ্রামের ওয়াসা মোড়ে অস্থায়ী মঞ্চ বানিয়ে সমাবেশ করছে হেফাজতে ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

চট্টগ্রামের বিভিন্ন জেলার হেফাজত নেতারা সমাবেশে বলেন, ১৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সমাবেশ স্থল ছাড়বেন না।

মোবাইলের মাধ্যমে মতিঝিলের সামাবেশে নেতাদের বক্তব্যও শোনানো হয় চট্টগ্রামের সমাবেশে।

শুক্রবার জুমার নামাজের পর থেকেই ওয়াসা মোড়ে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সামনে অবস্থান নিয়ে আছেন হেফাজত কর্মীরা।

সেখান থেকে তাদের লংমার্চ করে ঢাকার সমাবেশে যোগ দেয়ার কথা থাকলেও পর্যাপ্ত বাস না পেয়ে নেতাকর্মীদের এই অংশটি জুমার নামাজের পর ওয়াসা মোড়ে সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

শনিবার সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওয়াসা মোড়ে জড়ো হতে থাকেন হেফাজত কর্মীরা। সংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের তল্লাশি করে সমাবেশ স্থলে প্রবেশ করতে দেন।

স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে বলা হয়, তল্লাশি করা সময় এক ব্যক্তির ব্যাগে হাতবোমা সদৃশ বস্তুও তারা পেয়েছেন।

অবশ্য চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোশতাক আহমেদ বলেন, “হাতবোমা নয়ম সেগুলো কাগজের পোটলা।