২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কড়া নিরপত্তার মধ্যে আগামী রোববার সকাল ১১টায় খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস।    

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। ক্যাম্পাস খোলার পর কোন ছাত্র সংগঠনের অপতৎপরতা মেনে নেবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।”

স্মারকলিপি বিলি করাকে কেন্দ্র করে গত ৩১ মার্চ ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময়  মহসিন নামে এক পুলিশ কনেস্টেবলসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

এদিন রাত নয়টায় এক জরুরি সিন্ডিকেট সভায় ১-৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং ১ এপ্রিল সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন।

ক্যাম্পাসে কোন প্রকার মিছিল মিটিং, সভা সমাবেশ বন্ধ ঘোষণা রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন।