২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ ঈদগাহ মাঠের পাশে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 03:38 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে দমকল সদস্যরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে মো. আঞ্জুম নামে এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দমকল বাহিনীর পাঁচটি গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে রয়েছে।”

রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি আজিজুল হক।

তিনি বলেন, “আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমানও বেশি না।”