জয়পুরহাটে ট্রেনের বগিতে ১ কেজি হেরোইন
জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনে মেইল ট্রেন ‘রকেট’ থেকে কোটি টাকার মূল্য মানের এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
জয়পুরহাট ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল খসরু সাব্বির জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনাগামী রকেট মেইল ট্রেনে জিআরপি পুলিশের জন্য সংরক্ষিত বগির টয়লেটে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় ওই হেরোইন পাওয়া যায়।
তবে এ ব্যাপারে ওই বগিতে থাকা পুলিশ সদস্যরা কিছুই জানেন না বলে তিনি দাবি করেন।
