২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় প্রধানমন্ত্রীর বিকৃত ছবিসহ যুবক আটক

বরগুনা সদরের বাবুগঞ্জ বাজারে কম্পিউটারে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি রাখার অভিযোগে শুক্রবার দুপুরে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বরগুনা থানার ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সাড়ে বারোটার দিকে বাজারের লোকজন সবুজকে আটক করে পুলিশে দেয়। পুলিশি নির্যাতনের ভয়ে এসিড মিশ্রিত পানি পান করে আত্মহত্যার চেষ্টা চালায় সে।”

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবদুল মান্নান বলেন, বরগুনা হাসপাতালে এ ধরনের চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে বরিশাল পাঠানো হয়েছে।

ওসি শীলমনি চাকমা আরো বলেন, সবুজের ব্যবহৃত কম্পিউটারে প্রধানমন্ত্রীর বিকৃত ছবিসহ বিভিন্ন ধরনের ‘আপত্তিকর’ কিছু অডিও-ভিডিও পাওয়া গেছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

এদিকে সবুজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকালে বাবুগঞ্জ বাজারের মিছিল ও সমাবেশ করেছে জনতা।