শিক্ষক নিবন্ধনের আবেদন ১০ এপ্রিল থেকে
নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আগামী ১০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এনটিআরসিএ’র ওয়েবসাইটে http://ntrca.teletalk.com.bd এই আবেদন করা যাবে।
আবেদন করার বিস্তারিত নিয়মাবলি এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ ও ২৪ অগাস্ট নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে।
