বিটিভির অনুষ্ঠান নির্মাতা হত্যার ঘটনায় আটক ৭
বিটিভির অনুষ্ঠান নির্মাতা শহীদুল ইসলাম হত্যার ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরায় র্যাব সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- রায়হান ওরফে রোহান, লিটু আনাম, আসলাম উদ্দীন, আমান উল্লাহ, মাহবুবা আক্তার তৃষা, আবির হোসেন বাঁধন ও তোফাজ্জল হোসেন।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ হবে।
রর্যাব-১ এর অধিনায়ক (সিও) কিসমত হায়াত বলেন, ব্যক্তিগত আক্রোশ ও পেশাগত বিরোধের জের ধরে শহীদুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন র্যাবের গোয়েন্দা সেলের পরিচালক জিয়াউল আহসান।
গত ১ এপ্রিল উত্তরায় নিজ কার্যালয়ে খুন হন শহীদুল ইসলাম।
