২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় কভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 10:05 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, বগুড়াগামী কভার্ডভ্যানটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে চালক ঘটনাস্থলেই মারা যান।

কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে ওসি জানান।