২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলায় হাত হারালেন যুবলীগ নেতার ছেলে

বরিশাল মহানগর যুবলীগের এক নেতার ছেলেকে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 06:59 PM

Updated : 25 Apr 2022, 06:33 PM

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর কাশিপুর ভুইয়া সড়কে হামলার শিকার নাবিল ভুইয়াকে (২০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাবিল বরিশাল মহানগর যুবলীগ নেতা মাসুদ ভুইয়ার ছেলে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাফর দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে নাবিলের ডান হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও শরীরে ১৫ থেকে ২০ স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নাবিলের চাচা রিয়াজ ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, প্রতিপক্ষ রনির নেতৃত্বে সন্ত্রাসীরা নাবিলকে কুপিয়ে ফেলে রেখে যায়।

ঘটনাস্থলে থাকা মহানগরীর বিমান বন্দর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কেউ মুখ খুলছে না।