কক্সবাজারে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩
কক্সবাজারে জামায়াত-শিবিরের তাণ্ডবে জড়িত এজাহারভূক্ত আসামী এক জামায়াত নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কক্সবাজার সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার সদর উপজেলার খুরুশস্কুল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর ফয়েজুল্লাহ (৩২), খরুলিয়া এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে ফায়সাল (২৪), লিংক রোড মুহুরী পাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে নবী হোসেন (৩৩)।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মিজবাহ উদ্দিন জানান, ফয়েজুল্লাহ কক্সবাজার শহরে গত ১৫ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের তাণ্ডবে জড়িত এবং এজাহারভূক্ত আসামী।
তেতৈয়ার পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপর ২ জন জামায়াত কর্মী। তাদের একই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির। ওই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়।
