চট্টগ্রামে হরতাল সফলের আহ্বান নির্মূল কমিটির
সেক্টর কমান্ডারস ফোরামসহ ২৫ সংগঠনের ডাকা হরতাল সফল করতে চট্টগ্রামবাসীকে আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, হরতাল চলাকালে নির্মূল কমিটি, চট্টগ্রামের ৭১ সদস্য চট্টগ্রাম সিটি গেইটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে।
“ফিলিস্তিন, জেরুজালেম, বসনিয়া, চেচনিয়া এবং গুজরাটে যখন মুসলমানদের ওপর গণহত্যা হয়, তখন কোনো মিছিল সমাবেশও করেনি হেফাজতে ইসলাম।”
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, নির্মূল কমিটি জেলা নেতা আবু সাদাত মো. সায়েম, সেলিম হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
