উন্নয়নের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে এ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দাবি আদায়ে অবস্থান চলাকালে নতুন কর্মসূচির ঘোষণা দেন নেতারা।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনা অচল কর্মসূচি, ১০ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২০ এপ্রিল কনভেনশন এবং ৪ মে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন।
উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির দাবির মধ্যে রয়েছে- খুলনায় আধুনিক রেল স্টেশন ভবন নির্মাণ, খুলনা-দর্শনা ডবল রেল লাইন নির্মাণ ও ঢাকা-খুলনা দ্রুতগামী আরো একটি ট্রেন সার্ভিস চালু, খুলনায় গ্যাস ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন এবং গ্যাস সরবরাহের জন্য কার্যকর ব্যবস্থা, পাইপ লাইনে গ্যাস সরবরাহ করার পূর্ব পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভর্তুকি-মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহের ব্যবস্থা করা, সকল ষড়যন্ত্র, দুর্নীতি প্রতিহত করে মাওয়ায় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ ইত্যাদি।
