২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পরিবহন শ্রমিকদের লাঠি মিছিল

হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বগুড়ায় লাঠি মিছিল করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ১১টার দিকে মিছিলটি বের হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্ট বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে পরিবহন মালিক-শ্রমিকরা সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা মোটর মালিক গ্রুপ ও জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ মো. আখতারুজ্জামান ডিউক, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

বক্তরা বলেন, এখন থেকে এমন ঘটনার মুখোমুখি হলে মোটর মালিক-শ্রমিকরা আর হাত গুটিয়ে বসে থাকবে না। এসব দুর্বৃত্তদের মাঠ থেকে প্রতিরোধ করা হবে।