বগুড়ায় ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার তৈয়ব আলীকে (৬৫) ছুরিকাঘাত করা হয়। বুধবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়। তৈয়ব সারিয়াকান্দি শহরের বারই পাড়ার বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে সারিয়াকান্দি থানার ওসি ফাইজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলেকে না দিয়ে নাতির নামে সম্পত্তি লিখে দেওয়ায় ছেলে মিলন তার বাবাকে ছুরিকাঘাত করেন।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর থেকে তার ছেলে মিলন পলাতক রয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
