দিনাজপুর থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে মঙ্গলবার মধ্যরাতে সীমান্তের রানীনগর এলাকা থেকে নবাব আলীকে (৩২) নিয়ে যায় মাধবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
নবাব আলী দিনাজপুরের বিরামপুর উপজেলার মকসেদ আলীর ছেলে।
বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিজানুর রহমান বলেন, নবাবকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
তিনি আরো বলেন, বুধবার সকাল ১১টায় বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এ সময় বিএসএফ তাদের কাছে অভিযোগ করেন আটক নবাব আলী মাদক আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
