২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে শিবিরের তাণ্ডব, আহত ৭

জামায়াত-শিবির ও বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শেষের দিকে শিবির কর্মীদের ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় কমপক্ষে সাত জন আহত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার সন্ধ্যায় শহরের কয়েকটি এলাকায় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

শিবির কর্মীরা বাস টার্মিনাল, বিসিক শিল্পনগরী ও উত্তর তেমুহনীতে ৭টি বাস, ১টি ট্রাকসহ ১০টি গাড়ি ভাংচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেয়।

শহরের বাস টার্মিনাল ও আলিয়া মাদ্রাসা এলাকায় শিবির ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হযেছে।

সদর থানার ওসি (তদন্ত) লিটন দেওয়ান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।