২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশের গাড়িতে আগুন

খুলনা নগরীতে সোমবার সন্ধ্যায় পুলিশের দুটি পিকআপ ভ্যানসহ পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির সমর্থকরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

এছাড়া শিববাড়ী মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত এলাকায় ৫/৬টি ইজিবাইক ভাঙচুর করেছে তারা।

এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করে। দোকান পাট বন্ধ হয়ে যায়।

খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা হামলা চালিয়ে ফেরঘাট বাসস্ট্যান্ডে নগর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নিউ মার্কেটের অদূরে টাটা গ্যারেজে থাকা পুলিশের দুইটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া তারা কয়েকটি ইজিবাইক ভাঙচুর এবং একটি ইজিবাইক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, বলেন ওসি।

পুরনো খবর:

আগুন দিতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল শিবিরকর্মীর