২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন দিতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল শিবিরকর্মীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িতে আগুন দিতে গিয়ে চাপা পড়ে এক শিবিরকর্মী মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 10:18 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে শিবিরকর্মীরা সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একটি গাড়িতে আগুন দিতে যায়। এ সময় গাড়ি চাপা পড়ে ইসলামী ছাত্র শিবিরকর্মী রেজাউল হায়াৎ রোমান (১৮) মারা যায়।

রোমান সীতাকুণ্ডের দক্ষিণ ঘোড়ামারা এলাকার আয়ূব আলীর ছেলে।

এ ঘটনায় আরেক শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

এদিকে হরতালে সীতাকুণ্ডে গাড়িতে আগুন ও ভাংচুরের মামলায় রোববার রাতে মো. করিম হোসেন (২১) ও মো. রহিম মিয়া (২০) নামে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এএসআই শফিউল আজম।