২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাকে আগুন

হরতালের আগের রাতে বরিশাল নগরীতে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

তবে পুলিশ ও দমকলের লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক জেলেবাড়ি এলাকায় একটি ট্রাকে পেট্রাল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে।

ট্রাকটির সামনের কিছু অংশ পুড়লেও ক্ষতি তেমন হয়নি, বলেন তিনি।