২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী পৌর জামায়াত সেক্রেটারি গ্রেপ্তার

পটুয়াখালী পৌর জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

রোববার রাতে তাকে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে শহরের সদর রোডে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

কামাল উদ্দিনের বাড়ী ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। তিনি ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

জিজ্ঞাসাবাদে কামাল পুলিশকে জানান, তিনি বর্তমানে পটুয়াখালীতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মার্কেটিং অফিসারের চাকরি করছেন। তিনি জেলা জামায়াতের সামরিক কমান্ডারের দায়িত্বও পালন করছেন।

তিনি আফগানিস্তান থেকে প্রশিক্ষনপ্রাপ্ত বলেও পুলিশকে জানিয়েছেন, বলেন ওসি।