চট্টগ্রামে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলা
চট্টগ্রামে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হুসেন রোববার ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর চট্টগ্রামের বহদ্দারহাটে শিবিরের মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৬০ জনকে আসামি দেখিয়ে এ মামলা করা হয়েছে বলে ওসি জানান।
