জলঢাকায় শিবিরের মিছিল থেকে ভাংচুর
নীলফামারীর জলঢাকা উপজেলায় রোববার রাতে শিবিরের মিছিল থেকে তিনটি বাস ও দু’টি ট্রাক ভাংচুর করা হয়েছে।
রাতেই একটি মামলা হয়। ওই মামলায় জয়নাল আবেদিন (৩৮) ও নাজমুল ইসলাম (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুজনই স্থানীয় জামায়াত-শিবিরের চিহ্নিত ক্যাডার বলে জানান জলঢাকা থানার ওসি তাপস কুমার পণ্ডিত।
তাপস কুমার বলেন, শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে রাতে শহরের পেট্রোল পাম্প এলাকায় বাস ও ট্রাক ভাংচুর করা হয়।
গভীর রাতে শ্রমিক নেতা জসিয়ার রহমান(৩৮) বাদী হয়ে জামায়াত-শিবিরের ৩৭ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
এরপর শুরু করে রাতভর অভিযান চালিয়ে জয়নাল ও নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।
