২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকসায় দুর্ঘটনায় শিশু নিহত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সোমবার নসিমনের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 10:11 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

জয়ন্তী হাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে এ দূর্ঘটনায় নিহত সলেমান খান (২) স্থানীয় স্বপন খানের ছেলে।

খোকসা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, সলেমান সকাল ৯টায় পাশের একটি দোকান থেকে বাড়ি ফিরছিল। এ সময় খোকসা-কালীতলা গ্রামীন সড়ক দিয়ে আসা একটি নছিমন ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নসিমনটি আটক করেছে পুলিশ।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান ওসি।