রাজবাড়ীতে মন্দিরে চুরি
রাজবাড়ী শহরে একটি মন্দিরে তালা ভেঙে চুরি করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতের কোনো এক সময়ে শহরের পশ্চিম ভবানীপুরে সুরজিৎ বিশ্বাসের বাড়ির কালিমন্দিরে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, দুর্বৃত্তরা মন্দিরের বেশ কিছু সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। তবে প্রতিমার কোনো ক্ষতি করেনি।
ওসি জানান, রাতের কোনো এক সময় মন্দিরের তালা ভেঙে বড় একটি কাসার প্রদীপ, কলস, জলঘট, ঘণ্টা, কাসার থালা ও দুটি পাথরের থালা নিয়ে যায় চোরেরা।
