২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী অঞ্চলে মৃদু তাপদাহ

টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 03:31 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই তাপপ্রবাহ চলতে পারে আরো কয়েক দিন।

রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে  কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।