২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে শিবিরের ৩টি কোচিং সেন্টারে অগ্নিসংযোগ

ঝিনাইদহ শহরে ইসলামী ছাত্র শিবির পরিচালিত তিনটি কোচিং সেন্টার জ্বালিয়ে দেয়া হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার রাত ৮টার দিকে ছাত্রলীগ সমর্থকরা এ অগ্নিসংযোগ করে বলে পুলিশ জানিয়েছে।

পরে ঝিনাইদহ ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

জিনাইদহ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আগুনে শিবিরের তিনটি কোচিং সেন্টার ‘সাকসেস’, ‘প্যারামাউন্ট’ ও ‘ফেমাস’ সম্পূর্ণ পুড়ে গেছে।

এতে ভবনের মালিকেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।