কুমিল্লায় জামায়াতের হরতাল প্রত্যাহার
কুমিল্লায় সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে জামায়াতে ইসলামী।
বিকাল সাড়ে ৫টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার প্রবেশ তোরণে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন মহানগর জামায়াতের রাজনৈতিক সচিব আমিনুল হক।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করা হয় বলে তিনি জানান।
তবে হরতালের পরিবর্তে জেলায় বিক্ষোভ মিছিল করার কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সকালে মহানগরীর লাকসাম রোডের কাসেমুল উলুম মাদ্রাসা এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মহানগর জামায়াত সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল।
