বগুড়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ৩টায় শহরের ধাওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আব্দুস বাছেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিশোরটি (১২) ধাওয়াপাড়া এলাকায় ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটছিল।এ সময় পিছন থেকে ট্রেন এলে সে তা বুঝতে পারেনি।এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া রেল স্টেশন মাস্টার বেঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, লালমনিহাট থেকে ২০ ডাউন সান্তাহারগামী ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মারা যাওয়া খবর তিনি শুনেছেন।
বিষয়টি খতিয়ে দেখতে জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।
