সুনামগঞ্জে বাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধ দ্রুত শেস করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার দুপরে মাঠিয়ার হাওরে এ মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকহাজার মানুষ অংশ নেন।
‘আমরা হাওরবাসী’র ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনটির সমন্বয়ক রুহুল আমিন, আলী মর্তুজা, ফেরদৌস আলম, আতিকুল ইসলাম, সাঞ্জু মুস্তাক, ইলিয়স আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার সকল বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু হাওড়ের ফসল রক্ষা বাঁধ তৈরির কাজ আজো শেষ হয়নি।
পানি উন্নয়ন বোর্ড এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না নেয়ায় ফসলহানির আশঙ্কা করছেন হাওরবাসী।
