ফরিদপুরে পাট ও চালের গুদামে আগুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অগ্নিকাণ্ডে একটি গুদামের পাট ও চাল পুড়ে গেছে।
রোববার সকালে তালমা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান সাংবাদিকদের বরেন, সকাল সাড়ে ১০টার দিকে পাশের একটি ওয়েল্ডিং কারখানায় আগুন লাগে। পরে তা পাশের এ গুদামে ছড়িয়ে পড়ে।
গুদামে কাঞ্চন মাতুববরের আড়াইশ মণ পাট ও আব্দুর রহমানের দুইশ কেজি চাল পুড়ে গেছে।
ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
