গাজীপুরে দুই দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৩
গাজীপুর সদরের চক্রবর্তী এলাকায় শনিবার সকালে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।
একইদিন কালিয়াকৈর উপজেলার খাড়জোড়া এলাকায় আরেক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন।
নিহতরা হলেন সাভারের আশুলিয়ার মাইজাল এলাকার মো. আসর উদ্দিন (৫০), তার ছেলে নূরুল ইসলাম (১৮) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার আটবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফা (৩৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মাইজাল এলাকার বাড়ি থেকে ছেলে একটি মোটারসাইকেলে নূরুল ইসলাম তার বাবা আসর উদ্দিনকে নিয়ে নবীনগরের দিকে যাচ্ছিলেন।
চক্রবর্তী এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বাসটি আটক এবং সড়ক অবরোধ করে। বেশ কয়েকটি যানবাহন ভাংচুরও করে।
পরে চক্রবর্তী ফাঁড়ি পুলিশ এলাকাবাসীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে তাদের মৃত্যুর খবর তাদের আশুলিয়া পৌঁছলে এলাকাবাসী আশুলিয়ার কবিরপুর এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে। এ সশয় কয়েকটি যানবাহন ভাংচুর হয়।
এক পর্যায়ে ওই সড়ক দিয়ে তিতাস পরিবহনের একটি বাস যাওয়ার সময় যাত্রীদের নামিয়ে তাতে অগ্নিসংযোগ করে জনতা।
পরে আশুলিয়া থেকে দমকাল বাহিনী গিয়ে আগুন নেভায়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি আলমগীর সিদ্দিক বলেন, শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়ায় একটি বাস, একই অভিমুখী ট্রাক ও বিপরীতমুখী
একটি পিকআপ ভ্যানের সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক গোলাম মোস্তাফার (৩৫) মৃত্যু হয়। আহত হন ট্রাকে থাকা তিনজন।
লাশ উদ্ধার করে গাজীপুর সদর পাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বাস ও ট্রাক আটক করা হয়েছে।
