ঝালকাঠীতে মাদ্রাসাশিক্ষক আটক
নাশকতার আশঙ্কায় ঝালকাঠীর নলছিটি উপজেলায় এক কওমি মাদ্রাসাশিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার দুপুর ২টার দিকে এলাকায় জামায়াতের প্রচার চালানোর সময় আব্দুর রবকে (৩৫) আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আব্দুর রব উপজেলার সুবিদপুর এচাহাকিয়া কওমি মাদ্রাসার শিক্ষক এবং পুটুয়াখালীর হাজীখালী গ্রামের সেকেন্দার সিকদারের ছেলে।
নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রব জামায়াতের সক্রিয় কর্মী। তিনি নাশকতার পরিকল্পনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, বলেন ওসি।
