‘বাংলাদেশ থেকে আরো নারী পুলিশ চায় জাতিসংঘ’
শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশ থেকে আরো নারী পুলিশ সদস্য নিতে চায় জাতিসংঘ।
তিনি বলেন, “বাংলাদেশের পুলিশ সদস্যরা শান্তি মিশনে জনগণের জানমাল রক্ষায় যেভাবে কাজ করছেন তা কারো অজানা নয়। এসব জানার পরই জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের আরো নারী পুলিশ চেয়েছেন।”
জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশের যে ২২৪ জন নারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন তাদের কাজ সব মহলেই প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মোমেন বলেন, গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও শান্তি মিশনে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন।
বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৮ হাজার ৭৮১ জন সদস্য কাজ করছেন। এর মধ্যে ১ হাজার ৭৭৬ জন পুলিশ সদস্য রয়েছেন।
