ল’ রিপোর্টার্স ফোরামের নির্বাচন অনুষ্ঠিত
ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক সালেহউদ্দিন। দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ওয়াকিল আহমেদ হিরন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ফোরামের বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে ফোরামের সভাপতি সালেহউদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি স্বপন দাস গুপ্ত ও ফারুক কাজী, সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল হান্নান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন খান, অ্যাডভোকেট আলী আসগর স্বপন প্রমুখ।
ফোরামের সাধারণ সম্পাদক মাশহুদুল হক বার্ষিক প্রতিবেদন এবং আজিজুল ইসলাম পান্নু বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভা পরিচালনা করেন ইলিয়াস হোসেন।
এছাড়া নির্বাচন পরিচালনা করেন, মো. শহীদুজ্জামান, ফারুক কাজী ও অমিত তালুকদার।
