২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

মাগুরা নড়াইল সড়কের ধলহরা বাজার এলাকায় বৃহস্পতিবার বিকালে ট্রাকের ধাক্কায় এক নসিমন চালক মারা গেছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সদর থানার এস আই মাহের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে মাগুরা থেকে নড়াইলগামী একটি ট্রক বিপরীতদিক থেকে আসা নসিমনটিকে চাপা দিলে নসিমন চালক শংকর অধিকারী (৪৫) আহত হয়।

তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নিহত চালক সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের বাসিন্দা।