২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

অবৈধ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 10:05 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল খবির সরকার জানান, বুধবার রাতে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে পুলিশে দিয়েছে।

ওই দুই ব্যক্তি হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিত্তিপাড়া গ্রামের মৃত বখস মন্ডলের ছেলে আবু তালেব (৪৫) ও একই গ্রামের মৃত আনজের আলীর ছেলে মিজানুর রহমান মিজান (৫৫)।

আব্দুল খবির সরকার জানান,  গরু আনার জন্য মঙ্গলবার রাতে আবু তালেব ও মিজানুর রহমান অবৈধভাবে ভারত যায়। বুধবার রাতে তারা ফিরে আসার সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে।

বিএসএফ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভারতীয় পুলিশের হাতে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

জীবননগর থানার ওসি শাহজাহান আলী খান জানান, ভারতে আটক মিজানুর রহমানের ছেলে আরিফুর ইসলাম বুধবার সকালে তার বাবা নিখোঁজ রয়েছে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।