২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষাবাড়িতে বিএনপির ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিএনপির ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় অভিযোগে বুধবার সন্ধ্যায় এসআই আমিনুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।

সরিষাবাড়ি থানার ওসি কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামানসহ বিএনপির ৩৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত অসংখ্য নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

ওসি আরো জানান, মঙ্গলবার স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়।এ সময় থানার ওসি-এসআইসহ বেশ কয়েকজন পুলিশ এবং শতাধিক মানুষ আহত হয়।

গুলিতে নিহত হয় সরিষাবাড়ির মূলবাড়ি গ্রামের বেলাল হোসেন নামে এক ব্যক্তি।