২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা বিএনপি সম্পাদকের বাড়িতে বোমা

পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতার বাসভবনে বুধবার রাতে বোমা হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাত ৮টার দিকে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, খন্দকার হাবিবুর রহমান তোতা এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল।

এর জের ধরে স্বপন গ্রুপের লোকজন তোতার বাড়িতে কয়েকটি বোমা নিক্ষেপ করে।

এর আগে মঙ্গলবারও প্রতিপক্ষের লোকজন তোতার বাড়িতে বোমা নিক্ষেপ করেছিল বলে তোতা অভিযোগ করেন, বলেন ওসি।

এ ব্যাপারে পাবনা থানায় একটি জিডি করা হয়েছে বলেও তিনি জানান।

হাবিবুর রহমান তোতা সাংবাদিকদের বলেন, সরকারি লোকজন বোমা হামলা চালায়নি। স্বপন গ্রুপের লোকজন তার বাড়িতে বোমা হামলা চালিয়েছে।