মাগুরায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
মাগুরা সদর উপজেলার ধর্মদাহ গ্রামে বুধবার সন্ধ্যায় দুদলের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মতিয়ার রহমান বলেন, গাছ কাটার ঘটনা নিয়ে ধর্মদাহ গ্রামের গোলাম মোল্লার সঙ্গে প্রতিবেশী বাকু মোল্লার বিরোধ ছিল।
এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে লাঠি-সোটা এবং দেশি অস্ত্র নিয়ে এক উভয়পক্ষের সংঘর্ষ শুরু হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এস আই) বদরুজ্জামান বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।
হাসপাতালে রয়েছেন লাবনী (১১), রশিদা খাতুন (৩০), রোজিনা (৪৫), নূর ইসলাম (২৭), গোলাম মোল্লা (৬০), জাহাঙ্গীর (২৩), মিলনগীর (১৯), শাহাবুল (২০), শফিকুল (১৮) ও শামীম (২৫)।
