জীবননগরে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪
হরতালে পিকেটিংয়ের সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড থেকে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জীবননগর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ইব্রাহিম খলিল (৩০) জামায়াত নেতা মোমিন উদ্দিন (২৮), ইসলামী ছাত্র শিবিরকর্মী মেহেদি হাসান (২১) ও সালাউদ্দিন (২২)।
জীবননগর থানার ওসি শাহজাহান আলী খান জানান, হরতালের সমর্থনে পিকেটিং করে আইন শৃংখলা পরিস্থিতি বিঘœ ঘটানোয় এদের গ্রেপ্তার করা হয়েছে।
