ঝিনাইদহে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে যুবক নিহত
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহ সদরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক যুবক মারা গেছেন।
নিহত নয়ন মণ্ডল (২৩ ) গ্রামের আজিবর মণ্ডলের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রামের ইউসুফ আলীর সঙ্গে আজিবর মণ্ডলের ৩৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে আজ সকাল ৭টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসার পথে নয়ন মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
