২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশন বিস্ফোরণ: দুই সন্তানের পর মাও মারা গেলেন

রাজধানীর মিরপুরের এক বাসায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে আহত দুই সন্তানের মৃত্যুর পর তাদের মা-ও মঙ্গলবার সকালে মারা গেলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

একই ঘটনায় আহত নিহত দুই শিশুর বাবা মোতাহার হোসেনের (৪০) অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক জানান।

কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, অগ্নিকাণ্ডে দুই নিহত দুই শিশু বৃষ্টি ও মারুফ হাসানের মা জ্যোছনা (৩২) ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায়।

গত ২১ মার্চ ওই ঘটনার দিনই মারা যায় মারুফ হাসান (২) আর ২৫ মার্চ সকালে মারা যায় মারুফের বোন বৃষ্টি (১১)।

গত বুধবার রাত ২টার দিকে মিরপুর ১৩ নম্বর সার্কেলের সি ব্লকের একটি একতলা বাসায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

পুলিশ ও অগ্নি নির্বাপক কর্মীরা বলছেন, টেলিভিশন বিস্ফোরিত হয়ে ওই বাসায় আগুন লাগে বলে তাদের ধারণা।

গৃহকর্তা মোতাহার আলী, তার স্ত্রী জ্যোছনা বেগম (৩২) এবং দুই ছেলে-মেয়ে মারুফ ও বৃষ্টিকে ঢাকা মেডিকেলে ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যে মারুফ মারা য়ায়।

মোতাহার আলী কাপড়ের ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।